Sunday, August 16

সুন্দরগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেন এর বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে

বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকারের, পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর মাহবুবা গুলেসেগুপ্তা প্রমূখ। সভায় নোভেল করোনা কোভিড-১৯ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সমাজের দোড়গোরায় কিভাবে পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টি করা যায় তা নিয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.