Friday, July 31

সুন্দরগঞ্জ থানা পুলিশকে দুইটি পিক-আপ ভ্যান প্রদান করলেন এমপি শামীম

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের দায়িত্ব পালনকে আরও বেগবান করার জন্য দুইটি পিক-আপ ভ্যান প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আজ শনিবার (২৫ জুলাই) থানা ভবন চত্বরে অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের হাতে পিক-আপ ভ্যানের চাবি হস্তান্তর করেন সাংসদ।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, উপজেলা জাপার, সিনিয়র সহ সভাপতি আনছার আলী সরদার, সহ সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, জাপা নেতা এটিএম এনামুল হক মন্টুসহ উপজেলা জাপা ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে এমপি শামীম উপজেলা প্রশাসনের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, ইমামদের মাঝে সহায়তার চেক বিতরণ করেন।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি সুন্দরগঞ্জ মহিলা কলেজের গ্রস্থাগার উদ্বোধন এবং বই প্রদান করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.