সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দস্যুদের পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এসময় এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ সকালে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন।
র্যাব সূত্র জানায়, এ পর্যন্ত ১৩৫ জন জলদস্যু র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এছাড়া ৫০৭ জন দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে ফিরে আসার সুযোগও তৈরি করেছে র্যাব। ২০১৬ সালের ৩১ মে র্যাবের কাছে প্রথম আত্মসমর্পণ করে দস্যুদল মাস্টার বাহিনী। এর পর ৩২টি বাহিনীর ৩১৭ জন দস্যু আত্মসমর্পণ করেন। তারা ৪৯৮টি অস্ত্র ও ২৬ হাজার ৭৯০ রাউন্ড গোলাবারুদ জমা দেন।