Wednesday, September 2

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জলদস্যু নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

0

পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাব-৮ এর সঙ্গে জলদস্যু আরিফ বাহিনীর ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে বাহিনী প্রধানসহ ৪ দস্যু নিহত হয়েছেন।

সোমবার দুপুরে জোংড়ার খাল এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জোংড়ার খাল এলাকায় দস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদে সোমবার দুপুরে ১২টার দিকে অভিযানে নামে র‌্যাব-৮ এর সদস্যরা। কাছাকাছি পৌঁছলে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, র‌্যাবও পাল্টা গুলি করে। এভাবে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর দস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরিফ বাহিনীর প্রধানসহ ৪ দস্যুর মরদেহ উদ্ধার করে।
এসময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে দস্যুদের নাম পরিচয় ও গোলাবারুদের সঠিক সংখ্যা পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.