সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার অনিয়ম রুখতে দুইজন বিচারিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা হলেন, ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান ও সহকারী রেজিস্ট্রার ওমর হায়দার।
আজ মঙ্গলবার(১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর জানান, প্রশাসনের কর্মবণ্টন অনুযায়ী তাদেরকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
আলী আকবর বলেন, প্রশাসনের কর্মবণ্টন অনুযায়ী তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে না পারায় গত ২ ডিসেম্বর হতাশা প্রকাশ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরদিন (০৩ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেন কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আরো বলেন, ‘রাষ্ট্রপক্ষের অনেক আইনজীবীও আদালতে আসেন না। বেতন বেশি হওয়ার কারণে এমন হচ্ছে। বেতন কম হলে তারা ঠিকই কষ্ট করে আদালতে আসতেন।