Sunday, September 13

সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

0

চট্টগ্রাম: আলোর আশা ফাউন্ডেশন এর উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। সাধারনত দেখা যায় পথশিশুরা অন্যান্য সাধারণ শিশুদের তুলনায় অনেক বেশী রোগে শোকে ভুগে। বছরের বেশিরভাগ সময় তারা রাস্তায় থাকে, ধুলা-বালি ও আবর্জনাতে তাদের জীবনের মূল্যবান সময় অতিবাহিত হয়। অস্বাস্থ্যকর খাবার গ্রহণ,শীতে গরম কাপড়ের অভাব, গ্রীষ্মের গরম, বর্ষায় বৃষ্টিতে ভিজে কাজ করা, পায়ে জুতা না থাকা ইত্যাদি। বিভিন্ন কারণে এসব শিশুরা বছরের বেশীরভাগ সময় জ্বর, ও সর্দি-কাশিতে ভুগে থাকে।টোকাই শ্রেনীর শিশু ও অসহায় মানুষের মাঝে রোগের প্রবণতা অনেক বেশি। গত কয়েকদিন বেশীর ভাগ বাচ্চার অসুস্থতা প্রকোপ আকার ধারণ করে ।
এছাড়া ও রয়েছে প্রতিটি শিশুর নাক, কান গলাতে ও সমস্যা। আলোর আশা ফাউন্ডেশন এর উদ্দ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বেলা ২.৩০ থেকে শুরু হয় সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ।
এতে প্রধান অতিথি ছিলেন ডা. মুহম্মদ মুকিত ওসমান চৌধুরী, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) নাক-কান-গলা বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।এছাড়া ও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব এর সভপতি আরটিএন মোহাম্মদ ফোরকান উদ্দিন ও এ এস এম লজিস্টিক এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম মন্জু। উক্ত অনুষ্ঠানে ডাঃ মুকিত ওসমান চৌধুরী এর পাশাপাশি চিকিৎসা সেবায় সহায়তা করে মুহাম্মদ তানভির আহমেদ শান্ত (স্বাস্থ্য সহকারী) ইফতেখার সৈকত (স্বাস্থ্য সহকারী) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে বি এস সি ইন নার্সিং অধ্যায়নরত একঝাঁক মেধাবী শিক্ষার্থীবৃন্দ, সাবরিনা আক্তার লাবনী, মৌসুমী আক্তার, ফাতেমা তুজ জোহরা, আব্দুল্লাহ আল নোমান, তৌফিকুর রইমান ইমন, সাইফুল ইসলাম ,আয়শা তাহরীম নীতু, সাবরিনা দেওয়ান লুবনা সহ আরো অনেক সদস্যবৃন্দ ।
আলোর আশা ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় তিনঘন্টা যাবৎ অর্ধশতাধিক পথশিশু ও অসহায় মানুষদের বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এতে প্রধান চিকিৎসক ডাঃ মুকিত ওসমান চৌধুরী বলেন, এধরণের কার্যক্রম আরো করা উচিৎ। নাক – কান, গলার সমস্যার পাশাপাশি তাদের রয়েছে মাথা,বুক,হাত -পা ও দাঁতে ব্যথাজনিত সমস্যা।এগুলোর বাহিরে ও দেখলাম শিশুগুলোর চুলকানি, ঘা-পাঁচড়া ও এলার্জিজনিত সমস্যাই সবচেয়ে বেশী। এই শিশুগুলো আমাদের সমাজের অংশ ও দেশের নাগরিক কিন্তু তারা সচেতনতার অভাবে এবং অর্থনৈতিক দূর্বলতার কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তিনি আলোর আশার সকল সদস্যকে ধন্যবাদ জানান এই অসহায় মানুষদের পাশে অভিভাবক এর ভূমিকা পালন করার জন্য পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি সকল ডাক্তারদের আহবান করে বলেন, তিনি আরো বলেন সত্যিকার অর্থে যদি আমরা মানবতা থেকে অল্প কিছু সময় এদের জন্য ব্যয় করি তাহলে এরা মৌলিক অধিকার চিকিৎসা পাবে এবং পাশাপাশি সচেতন হবে। একজন সচেতন নাগরিক ও চিকিৎসক হিসাবে এসব বিষয়ে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব এর সভপতি আরটিএন মোহাম্মদ ফোরকান উদ্দিন ও এ এস এম লজিস্টিক এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম মন্জু আলোর আশার সকল সদস্যদের প্রশংসা করে বলেন, তরুণরা গড়তে পারে আগামীর সম্ভবনা, বদলে দিতে পারে সমাজকে এই অনুষ্ঠান তার প্রমাণ, সমাজের বয়ঃজৈষ্ঠ ব্যক্তিরা যা ভাবেনি বিভিন্ন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী সমাজের পরিবর্তনের জন্য নিজেদের টিফিন খরচ থেকে জমানো কিছু টাকায় পথশিশুদের জন্য একটি স্কুল কার্যক্রম পরিচলনা করছে এরচেয়ে মহৎ কাজ আর কি হতে পারে।
তিনি দেখেন স্কুলে রয়েছে বই ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর সংকট, তৎক্ষণাত তিনি আলের আশার, সোহা স্কুলের জন্য কিছু শিক্ষা উপকরণের ব্যবস্থা করেন এবং ভবিষতে ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল বলেন, আমরা এখানে যারা আছি আমরা বেশীর ভাগ শিক্ষার্থী তবু ও আমরা চেষ্টা করে যাচ্ছি এই অসহায় মানুষদের আবাসন ছাড়া সকল মৌলিক অধিকার পূরণ করার জন্য। মানুষের চাহিদার শেষ নেই তবে এই মানুষগুলোর চাহিদা খুব সীমিত, তাদের কাছে ” জীবনের অর্থ সারাদিন খোলা আকাশের নিচে পড়ে থাকা, কোন রকম হাত পেতে জীবনকে সামনের দিকে নিয়ে যাওয়া” তারা অন্ধকারে আছে, তাদের জীবনে আলো আনতে আলোর আশা কাজকরে যাচ্ছে, আজ বাচ্চাগুলো জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখছে তারা এখান থেকে অনেক কিছুই শিখছে, যা তাদের জীবনকে আলোকিত করবে এবং অন্ধকার থেকে বের করে আনবে।
আলোর আশা ফাউন্ডেশনের সহ সভাপতি হাফেজ মুহাম্মদ জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ বলেন,আমরা আজ দীর্ঘদিন যাবৎ আলোর আশা স্কুল অব হিউম্যানিটি এন্ড এ্যানিমেশন সোহা কার্যক্রম পরিচালনা করছি, সকলে শিক্ষার্থী হওয়ার কারণে আমাদের পক্ষে তাদের সকল মৌলিক অধিকার পূরণ সম্ভব নয়, আমাদের সমাজে সহৃদয়বান মানুষের অভাব নেই ওনারা যদি আমাদের পাশে এগিয়ে আসেন তাহলে আমরা কর্যক্রমকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবো। এই কার্যক্রমটি ও পরিচালিত হচ্ছে ইউনিভোগ লিঃ এর প্লানিং অফিসার মুরাদ শামসুল আলম খাঁন ও ডাক্তার মুকিত ওসমান চৌধুরী ভাইয়ার সার্বিক সহযোগীতায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.