Tuesday, September 29

সুযোগ পেলেন না রাজ্জাক, সানজামুলের অভিষেক

0

আগেই জানা গিয়েছিল, ঘূর্ণি উইকেট বানিয়েই লঙ্কা বধের পরিকল্পনা করছে বাংলাদেশ। লঙ্কানরাও বিষয়টা ভালোভাবেই জানে তা কোচ চন্দিকা হাথুরুসিংহের কথায় পরিস্কার।

আজ বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টেস্টে ৩ বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে স্বাগতিকরা। এ নিয়ে বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মাহমুদউল্লাহর। সাকিব আল হাসান ইনজুরি থেকে সেরে না উঠায় তার কাঁধে পড়েছে নেতৃত্বেরভার।

যদিও ইনজুরি আক্রান্ত সাকিবের অনুপস্থিতিতে ৩৫ বছর বয়সী আব্দুর রাজ্জাককে ডেকেছিলেন নির্বাচকরা। কিন্তু তার জায়গায় সানজামুলের অভিষেক ঘটানো বেশ অবাকই করেছে সবাইকে। স্পিন আক্রমণে সানজামুলের দুই সঙ্গী তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দলে একমাত্র পেসার হিসেবে আছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে না খেলা তামিম ইকবাল দলে ফিরেছেন। তার ওপেনিং সঙ্গী ইমরুল কায়েস। চোখের সংক্রমণের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন ফিরেছেন একাদশে। প্রথমবারের মত জাতীয় দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.