Wednesday, August 12

সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন শুরু

0

সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন নতুন করে করা যাচ্ছে।করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে আবারও নিবন্ধন শুরু হয়েছে।

অগ্রাধিকার তালিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরে ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

তিনি আরো বলেন, টিকাদান কার্যক্রম মাঝে একটু স্তিমিত হয়ে গিয়েছিল, এখন সেটি আবার চালু হয়েছে। টিকা নেওয়ার বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে আনা হয়েছে। তবে শুরুর দিকে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে একটু চাপ তৈরি হয়।

যত দিন গড়াবে সে চাপ কমে যাবে।নতুনভাবে টিকাদান কর্মসূচিতে কোভ্যাক্স থেকে পাওয়া মডার্না এবং চীনের সঙ্গে চুক্তির আওতায় ক্রয়কৃত সিনোফার্ম টিকা দেওয়া হবে।

মডার্না দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় আর সিনোফার্মের টিকা দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

১২ সিটি করপোরেশন এলাকার ভেতর রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন। আর সব জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.