Saturday, November 7

সুস্থ হয়ে রাতে দেশে ফিরেছেন মহিউদ্দিন চৌধুরী

0

চিকিৎসা শেষে দেশে ফিরছেন চট্টগ্রাম সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধরী। রবিবার রাত সোয়া ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানযোগে তিনি ঢাকায় ফেরেন বলে নিশ্চিত করেছেন .চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। তিনি জানান, দেশে ফিরলেও এ মুহূর্তে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামে আসছেন না কিংবা দলীয় কোন কর্মকাণ্ডে অংশ নেবেন না। তিনি ঢাকায় অবস্থান করে পূর্ণ বিশ্রাম নেবেন বলে জানা গেছে।
জানাগেছে, তাঁর শরীরের অবস্থান আগের চেয়ে ভালো হওয়ায় তিনি দেশে ফিরে আসেছেন। তিনি ঢাকায় অবস্থান করে ফিজিওথেরাপি নেবেন। ওখানে এক মাস অবস্থান করার পর চট্টগ্রামে ফিরে আসবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টানা তিনবারের সাবেক মেয়র অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৬ নভেম্বর তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়েছে।

মহিউদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে পড়ার পর চট্টগ্রামে মসজিদ, মন্দির, গির্জায় সহ সব ধমীয় প্রতিষ্ঠানে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া ও প্রার্থনা কামনা করেন সর্বস্তরের মানুষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.