Monday, August 17

সেইভ তালতলী পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

0

তালতলী উপজেলার ৬নং নিশানবাড়িয়া ইউনিয়ন সেইভ তালতলী সংগঠনের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর ক্লান্তিলগ্নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ৫০টি পরিবারকে ঘড়ে ঘড়ে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।

তালতলী উপজেলার কর্মহীন এসব অসহায় মানুষদের পাশে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন গুলো তেমনি একটি সংগঠন বরগুনার তালতলী উপজেলার সেইভ তালতলী। তালতলী উপজেলার সকল মানুষের কথা চিন্তা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির, কামরুল আহসান, নূরে আলম সুমন, হাবিবুর রহমান কামাল মোল্লা, মনিরুজ্জামান, মিরাজ জোমাদ্দার, মিনহাজুল আবেদিন মিঠু, দেবাশীষ সহ আরো কয়েক জনের চিন্তার ফসল হচ্ছে। এই সামাজিক সংগঠন সেইভ তালতলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত থেকে বিতরন করেন, উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক মো: আরিফ হোসেন,বেল্লাল হোসেন,মো: ফিরোজ,প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.