Sunday, September 13

সেই অপুকেই বিয়ে করছেন শবনম ফারিয়া

0

এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিলেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। সেই অপুর সঙ্গেই ঘর বাঁধতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ১ ফেব্রুয়ারি বিয়ে করবেন বলে জানান এই অভিনেত্রী।
তার হবু বর হারুনুর রশীদ অপু। একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।
আসছে ২৬ জানুয়ারি মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফারিয়ার। আর বিয়ের আগের দিন হবে গায়ে হলুদ।
বিয়ের ব্যাপারে শবনম ফারিয়া বলেন, আমাদের দুই পরিবারের সম্মতিতে বিয়েটা দুই বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে।
এদিকে গেলো মে মাসে শবনম ফারিয়া বিয়ে করেছেন বলে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তখনও বর হারুনুর রশীদ অপুর নামই এসেছিল।
তবে শবনম ফারিয়া সেসব খবরে বেশ চটেছিলেন। তিনি ওই সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসও দেন। পরে অবশ্য নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন ফারিয়া।
এবার একটি গণমাধ্যমের কাছে নিজেই জানালেন বিয়ে করতে যাচ্ছেন তিনি!

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.