Wednesday, August 26

সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে উইন্ডিজদের মুখোমুখি লঙ্কানরা

0

আইসিসি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সোমবার মাঠে নামছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে সাড়ে তিনটায়।
বিশ্বমঞ্চে দুদলের ৮ লড়াইয়ে ৪ জয় নিয়ে এগিয়ে ক্যারিবীয়রা। অন্যদিকে লঙ্কানদের জয় তিনটি।

ওয়েস্ট ইন্ডিজের সেমির স্বপ্ন আগেই শেষ হয়ে গেলেও নিজেদের জয় এবং অন্যদের পরাজয়ের পরিসংখ্যানে কিছুটা স্বপ্ন বেঁচে আছে শ্রীলঙ্কার।
সব শেষে পাঁচ দেখায় ক্যারিবীয়দের বিপক্ষে সব ক’টিতে জয়ে আত্মবিশ্বাস যোগাবে লঙ্কানদের।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ
ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, শাই হোপ (উইকেট-রক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রেথওয়েট, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, শেলডন কটরেল ও ওশানে থমাস।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
দীমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেট-রক্ষক), আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, ইশুর উদানা, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.