Wednesday, September 2

সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
আজ রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবন চত্বরে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। নামাজের জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া দলে প্রায় সব নেতাই জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজা শেষে সৈয়দ আশরাফুল ইসলামেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তার মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে রোববার সকাল সাড়ে ৯টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবন চত্বরে আনা হয়।
প্রথম জানাজা শেষে তাকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২টায় শোলাকিয়া ঈদগাহে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা বেলা ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশরাফের মরদেহ ফের ঢাকায় আনা হবে। বিকেলে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফ চিরনিদ্রায় শায়িত হবেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ মারা যান। শনিবার (৫ জানুয়ারি) তার মরদেহ দেশে আনা হয়।
সংসদ ভবনে প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২টায় শোলাকিয়া ঈদগাহে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা বেলা ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশরাফের মরদেহ ফের ঢাকায় আনা হবে এবং বিকেলে বনানী করবস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.