Wednesday, September 16

সোনায় মোড়ানো নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্ট কেক

0

বাগদানের জল্পনায় সিলমোহর দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত শনিবার নিক জোনাসের সঙ্গে এক্কেবারে পঞ্জাবি প্রথা মেনে বাগদানে সারেন এই অভিনেত্রী।

ওই দিন রাতের বেলায় এলাহি এনগেজনমেন্ট পার্টির আয়োজন করেন দু’জনে। সে খবর তো সবারই জানা। তবে জানেন কি নিক-প্রিয়াঙ্কা এনগেজমেন্টে যে কেক এসেছিল, তা ছিল এক্কেবারে খাঁটি সোনার তৈরি। কেকটির ওজন ছিল ১৫ কিলোগ্রাম। আর তাতে নাকি ব্যবহার করা হয়েছিল ২৪ ক্যারেট সোনা।

সাদা এবং গোলাপি-রঙা কেকে ছিল হলুদ পাতার ব্যবহার। ওই পাতাই নাকি তৈরি হয়েছিল আসল সোনা দিয়ে! যদিও এই কেকের কত দাম, তা এখনও জানা যায়নি। কেকের ছবিটি সামনে আসতেই তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.