Thursday, August 20

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক স্থগিত

0

আগামীকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হচ্ছে না। 

তিনি বলেন, ‘এ সোমবার মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না। মুজিববর্ষের বিশেষ অধিবেশনের কারণে এই বৈঠক না করার সিদ্ধান্ত ছিল। বৈঠক না হওয়ার বিষয়টি ইতিমধ্যে আমরা সংশ্লিষ্টদের জানিয়েও দেয়া হয়েছে।’ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে জনসমাগম হয় এমন সব ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করে থাকেন।

উল্লেখ্য, বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ সাত হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.