প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সোমবার (৬ এপ্রিল)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা ১১টায় এই বৈঠক হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, ‘তবে যাদের এজেন্ডা আছে, শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন।’