Friday, July 31

সোহেল তানভীর সিলেটকে লড়াইয়ে ফেরাতে চান

0

14পয়েন্ট তালিকায় দলের অবস্থান পাঁচ নম্বরে। শেষ চারে যেতে হলে জিততে হবে পরের সবগুলো ম্যাচ। এমন সমীকরণ নিয়ে মঙ্গলবার সিলেট খেলতে নামেবে তারকা সমৃদ্ধ রংপুরের বিপক্ষে। দলের সাথে নতুন যোগ দিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীর। নিজের অভিজ্ঞতা দিয়ে বাকি তিন ম্যাচে জয় এনে দেয়ার আশায় আছেন তানভীর।

চট্টগ্রামে পা রেখে তানভীর বলেছেন, বিদেশি লিগে খেলে তার যে অভিজ্ঞতা তা দিয়েই দলের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করবেন। ‘পরের তিন ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা। অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করবো। আশা করি অবস্থার পরিবর্তন হবে।

মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে বেলা একটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট। নিজের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেন, ‘টি-টুয়েন্টি ক্রিকেট সাধারণত ব্যাটিং উইকেটে হয়। সামনের ম্যাচও বিগ স্কোরিং হবে। কিন্তু আমি জানি কীভাবে বল করতে হয়। নিজের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবো সফরটা ভালো করার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.