সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসীদের পারিবার জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রাইভেট কার যোগে এ তিনজন তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়ির চাকা খুলে গেলে দুর্ঘটনার শিকার হন তারা
এতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী ও জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত ঘটনাস্থলেই মারা যান। আহত হন জুড়ী উপজেলার আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন।
এদিকে নিহত দুই প্রবাসীর লাশ রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে রাখা হয়েছে। আহত শাওনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু খবর শোনার পর নিহতদের পরিবারে শোকের ছায় নেমে আসে।