সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরো ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সমতা ওহোদ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে জিজান নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাত বাংলাদেশি নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আরো দুইজন মারা যান।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের দুলাল, কিশোরগঞ্জের জসিম, টাঙ্গাইলের সাইফুর রহমান, নরসিংদীর আলমগীর হোসেন ও মো. ইদন এবং নারায়গঞ্জের মতিউর রহমান। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।