Friday, September 25

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৯

0

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেন অন্তত নয় বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে ওই বিমান হামলা চালায় সৌদি জোট।

হুদাইদাহ প্রদেশ থেকে বাসে করে বেশ কয়েকজন যাত্রী অন্যত্র ভ্রমণ করছিলো। মূলত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ওই বাসটি ছেড়েছিল বলেই এতে হামলা চালায় সৌদি বাহিনী।

সৌদি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, ওই হামলার মূল লক্ষ্য ছিলো হুতি বিদ্রোহীরা। গত সপ্তাহেই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল-হুদাইদাহ বিমান বন্দর দখলে নেয় সৌদি-জোটের সামরিক অংশ।
সূত্র: আল-জাজিরা, আনাদুলো নিউজ এজেন্সি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.