Sunday, August 2

স্কাইপি বন্ধ করে দিয়েছে বিটিআরসি!

0

দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপি ব্যবহার করা যাচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার এই সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিটিআরসি সূত্র।

তবে আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি স্বীকার করছে না। জানতে চাইলে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান বলেন, কারিগরি ত্রুটির কারণে স্কাইপি বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অবশ্য টেলিযোগাযোগ খাত সূত্রে স্কাইপি বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি গ্রাহকেরা জানিয়েছেন, তাঁরা এটি ব্যবহার করতে পারছেন না।

এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, স্কাইপি এর মাধ্যমে অনলাইনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সিংয়ে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার কারণে বাংলাদেশে এটি বন্ধ করে দিয়েছে ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন’ (বিটিআরসি)।

জানা যায়, রবিবার রাত থেকে দেশে সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরদের স্কাইপি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমদ সাংবাদিকদের সোমবার বলেন, তারেক রহমান স্কাইপ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন। সে কারণে স্কাইপ বন্ধ করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সরকার আরো বেপরোয়া হয়ে গেছে। তবে আগামী ভোটে জনগণ এইসব অপকর্মের জবাব দিবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.