Monday, July 27

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে চাকরির সুযোগ

0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ‘সেক্রেটারি’ এবং ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে হবে।

পদের নাম
এরিয়া সেলস ম্যানেজার

যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ৪০ বছর। নির্বাচিতরা বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়োগ পাবেন।

পদের নাম
সেক্রেটারি

বেতন
আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন ডাকযোগে পাঠানোর ঠিকানা ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তম ফ্লোর), ৭২ মহাখালী সিএ, ঢাকা-১২১২’। অথবা ই-মেইল করতে পারবেন ‘hrd-stl@squaregroup.com’ ঠিকানায়। এ ছাড়া অনলাইনে সরাসরি জাগোজবস ডটকমের মাধ্যমেও আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আগামী ২০ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.