Thursday, September 3

স্ট্রিট লাইট আলোকিত করল সুন্দরগঞ্জ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে আলোকিত করল সোলালের স্ট্রিট লাইট। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাটবাজারে, রাস্তার মোড়ে, নির্জন এলাকা এবং দূর্গম অঞ্চলে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলের পথ সুর্গম করতে স্ট্রিট লাইট সহায়ক হিসেবে কাজ করছে দাবি করেন সূধীজন। গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ ও সংস্কার প্রকল্পের আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা ১৫২টি স্পটে স্থাপন করা হয়েছে স্ট্রিট লাইট। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের আওতায় ৯৫টি এবং উপজেলা পরিষদের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৫৭টি। প্রতিটি স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় হয়েছে ৭৭ হাজার টাকা। ১৫২টি স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় হয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৪ হাজার।
উপজেলার বেলকা ইউনিয়নের আনিসুর রহমান জানান, বিভিন্ন স্থানে স্ট্রিট লাইট স্থাপনের কারণে গভীর রাতে পথচারীরা নিবিঘ্নে চলাফেরা করতে পারছে। তিনি বলেন অন্ধকার রাতে দূর্গম এবং জনশূন্য এলাকায় চলাফেরা করা বিপদজনক ছিল।
স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে এবং হাটবাজারে স্ট্রিট লাইট স্থাপন করে দেওয়ায় সাধারণ পথচারীগণ অনেকটা উপকৃত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুুরুন্নবী সরকার জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ওই সব স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এতে করে সাধারণ পথচারীরা গভীর রাতেও নিবিঘ্নে চলাফেরা করতে পারছে।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, পর্যাক্রমে উপজেলা প্রতিটি গ্রামের মোড়ে-মোড়ে স্ট্রিট লাইট স্থাপন করে অন্ধকার সুন্দরগঞ্জকে আলোকিত করা হবে। তিনি বলেন, পিছিয়া পড়া সুন্দরগঞ্জকে আগামী ৫ বছরের মধ্যেই উন্নত এবং বেকারমুক্ত ঘোষণা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.