তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় মৌসুমের মতো স্প্যানিশ লিগের শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে ২৬তম শিরোপা জেতে কাতালানরা।
জয় পেলেই নিশ্চিত হবে স্প্যানিশ লিগের ২৬তম শিরোপা এমন সমীকরণ নিয়েই রাতে মাঠে নামে বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লেভান্তেকে আতিথেয়তা দেয় মেসি-সুয়ারেজরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই অতিথিদের ডিফেন্সকে কোনঠাসা করে ফেলে বার্সার ফরওয়ার্ডরা। একের এক পর এক আক্রমণ করলেও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে ভালভার্দের শিষ্যরা। ফলে গোলশুণ্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরীয়া হয়ে ওঠে কাতালানরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরীয়া হয়ে উঠে কাতালান ক্লাবটি। এসময় বদলি হিসেবে মাঠে নামেন মেসি। বার্সার আক্রমন্তাক ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ে লেভান্তে। ম্যাচের ৬২ মিনিটে উল্লাসের উপলক্ষ্য এনে দেন মেসি। দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে লিড এনে দেন এই ফুটবল জাদুকর। এ নিয়ে এবারের লিগে ৩৪তম গোলের দেখা পেলেন এই আর্জেন্টাইন গোল মেশিন। এরপরও ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় লেভান্তে। ফলে ২০১৮-১৯ মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে বার্সেলোনা। এখনও পর্যন্ত ৩৫ ম্যাচে ২৫ জয় ও আট ড্রয়ে ৮৩ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।