Monday, September 7

স্বপ্নের নতুন ধারায় লাভলী বয় তুহিন

0

মো: শাকিল আহমেদ, চট্টগ্রাম প্রতিনিধ: একটি দেশের রাজা হতে চাই, না এটা কোন দেশের রাজা নয় অভিনয় জগতে রাজা হতে ছেয়েছিলেন একদিন। হয়ে গেছেনও তিনি। লাভলী বয় তুহিন নোয়াখালী সদর উপজেলার এই খ্যাতিমান ডন তারকা জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামে। চট্টগ্রামের খ্যাতিমান গীতিকার ও ডাইরেক্টর আবছার উদ্দিন অলীর হাত ধরে ২০১২ সালে মিডিয়া জগতের অগ্রযাত্রা শুরু। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে চাঁদগাও ফিল্ম প্রযোজীত একে সোহেল পরিচালিত ”পবিত্র ভালবাসা” ছবি দিয়ে শুরু হয় তুহিনের সহকারী ভিলেন চরিত্র। সুনাম আর খ্যাতি অর্জনে প্রথম থেকেই তিনি প্রযোজক ও পরিচালকের মন জয় করতে সক্ষম হন। আর এরই মধ্যে তিনি প্রায় ৩১টি ছবি ও নাটকে অভিনয় করতে সক্ষম হয়েছেন। তিনি আশিকুর রহমান পরিচালিত ও শাকিব খান অভিনিত ”সুপার হিরো” ওয়াজেদ আলী সুমন পরিচালিত ”মনে রেখ” ও ”ক্যাপ্টেন খান” উত্তম কুমার পরিচালিত নোয়াখালীর মেয়ে চিচিংগা পোয়া, বদিউল আলম খোকন পরিচালিত ’আমার মা আমার বেহেস্ত” ও ”অন্ধকার জগত”, গাজী জাহাঙ্গীর পরিচালিত ”প্রেমের বাঁধন, মিজান আবছার পরিচালিত তোলপাড়” ও চ্যানেল আইএর মেগা সিরিয়াল ”সাত ভাই চম্পা” সাহাদাৎ আলম ভুবন পরিচালিত ”দি ঢাকা এক্সপ্রেস” ও ধারাবাহিক নাটক হাংকি পাংকি টাংকি, মুকুল নেত্রবাদি পরিচালিত ”একটি ছবি”আবু আক্তারুল ইমান পরিচালিত ” মিস্টার বাংলদেশ” সহ অসংখ্য চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করেছেন।
খ্যাতিমান এই শিল্পি অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন। বর্তমানে চলমান অভিনয়ের মধ্যে রয়েছে বয়প্রেন্ড, সুপার হিরো, প্রেমের বাধন, বউ বাজার, মিস্টার বাংলাদেশ সহ অসংখ্য চলচিত্র ও নাটক। তিনি বাংলাদেশ জয় করে ভারত বাংলার যৌথ প্রযোজনার ও বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া তিনি অসংখ্য মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সংগঠন করতেও ভালবাসেন। অসংখ্য সামাজিক কাজে অংশগ্রহনের মাধ্যমে তিনি নিজেকে মানব সেবায় ও নিয়োজিত করতে চান। চট্টগ্রামের সাংকৃতিক মিডিয়াকে উন্নয়ন করতে ইতিমধ্যে তিনি সাংগঠনিক কাজ হাতে নিয়েছেন। চট্টগ্রাম সহ বাংলাদেশে তার অসংখ্য ভক্ত রয়েছেন। তিনি অভিনয় ছাড়া ও বিভিন্ন কনসাটেও অংশ গ্রহন করে একজন অভিনয় মনের পরিচয় দিয়েছেন।
তিনি অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের সংকৃতি ও সৌন্দয্যকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে চান। তার পচন্দের অভিনেতাদের মধ্যে আছেন শাকিব খান, মৌসুমি, মাহিয়া মাহি সহ অনেকে। ভিলেনের মধ্যে আছেন মিশা সওদাগর, আর পচন্দের খেলোড়ারদের মধ্যে আছেন সাকিবুল হাসান ও মারসাফি বিন মর্তুজা।
এক সাক্ষাকতারে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় নাটক, গান, চলচ্ছিত্র বাঙ্গালী জাতীর মুক্তির শক্তিকে অনেক সহযোগিতা করেছে। বর্তমানে ভাল চলচ্ছিত্র হয়না। ভাল বিনোদন ছড়িয়ে দিতে হবে সভ্য সমাজে। তিনি চলচ্ছিত্রকে আরো উন্নত সরকারকে আরো ভুমিকা রাখার আহবান জানান। তিনি চট্টগ্রামকেও আধুনিক মিডিয়ায় রুপান্তর করতে নিয়মিত কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.