Monday, September 7

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আজ দুপুরে

0

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মঙ্গলবার দুপুরে দেখা করবেন বিএনপি নেতারা।
মঙ্গলবার দুপুর আড়াইটায় সচিবালয়ে এই বৈঠক হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির নেতৃবৃন্দসহ সিনিয়র নেতারা থাকবেন।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার আড়াইটার দিকে সচিবালয়ে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করে।
গত রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।
এরপরই বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.