Tuesday, November 3

স্বল্পউন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক অর্জন উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

0

কুড়িগ্রাম প্রতিনিধি : ‍”অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে” স্বল্পউন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক অর্জন উদযাপন উপলক্ষে রৌমারী উপজেলা প্রসাশনের আয়োজনে রৌমারীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। বুধবার সকাল ১০টার দিকে শোভাযাত্রাটি রৌমারী উপজেরা চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়ের সভাপত্বিতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা অধিপ্তরের উপজেলা কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি ও সদর চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, আওয়ামী লীগের সহ সভাপতি এনআর জাহাঙ্গীর রবু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহ নেওয়াজ তুহিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, আওয়ামী মহিলা যুবলীগ সভাপতি সামছিআরা সুমি, ছাত্রলীগ সভাপতি সোহেল রানা সোহেল প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.