Wednesday, August 19

বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ
স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানও স্থগিত

0

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানও আপাতত স্থগিত থাকবে।

আজ শনিবার বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে শনিবার বিকেল ৫টার দিকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের এই সরকারি বাসভবন ও কার্যালয়ে পৌঁছেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.