Saturday, August 22

স্বামীর সঙ্গে অভিনয়ে নারাজ দীপিকা

0

বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন স্বামীর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
দীপবীর জুটি ‘গোলিও কী রাসলিলা’, ‘রাম-লিলা’,’বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’সহ একের পর এক হিট ও ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন।

আর ‘দীপবীর’ জুটিকে দেখা যাবে কবীর খানের ‘৮৩’ ছবিতে। যেখানে কপিল দেব ও তার স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে তাদের। তবে এখন আবার শোনা যাচ্ছে, দীপিকা আর রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে চাচ্ছেন না।

জানা গেছে, দীপিকা ইতোমধ্যে রণবীরের বিপরীতে তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাই এখন ভক্তদের মনে প্রশ্ন– তা হলে কি এই তারকা দম্পতি সুখে নেই।
কারণ হিসেবে দীপিকা জানান, বারবার পর্দায় নিজেদের দেখলে দর্শকদের কাছে বিষয়টি একঘেয়ে হয়ে যেতে পারে। তাই এমন সিদ্ধান্ত।
সূত্র: জি নিউজ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.