Tuesday, September 22

‘স্বামী-সন্তান নিয়ে ভালো আছি, ডিভোর্স নিছক গুজব’

0

পূর্ণিমা সবার প্রিয় নায়িকা। অভিনয়, মডেলিং, উপস্থাপনা ও নৃত্যসহ সব কিছুতেই তিনি সমান পারদর্শী। জনপ্রিয় এ চিত্রনায়িকার আবির্ভাব অনেকটা ধূমকেতুর মতো।তবে কিছুটা সময় বিরতিতে থাকার পর আবারও চলচ্চিত্রে ফেরার কথা ভাবছেন তিনি, কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন।

ঠিক সেই মুহূর্তে চলচ্চিত্রপাড়ায় একটি গুঞ্জন শুরু হয়েছে। সবার প্রিয় নায়িকা পূর্ণিমার সংসার নাকি ভেঙে যাচ্ছে! শোনা যাচ্ছে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে এ নায়িকার।

অবশ্য পূর্ণিমা এ খবরকে নিছক গুজবই বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ডিভোর্স যদি হতো তা হলে সেটি সবাই আগেই জানতে পারত। বিচ্ছেদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা দুঃখজনক। আমি স্বামী আর মেয়েকে নিয়ে ভালো আছি। বিচ্ছেদের খবর নিছক গুজব।

তা ছাড়া মডেলিং করার জন্য সংসার ভাঙার কোনো ইচ্ছাই আমার নেই। কেন এ ধরনের মিথ্যা সংবাদ বের হল, তা আমার জানা নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.