Wednesday, August 12

স্বাস্থবিধি না মেনেই ফেরিঘাটে বাড়িমুখি মানুষদের ভীড়

0

কঠোর লকডাউনের কারনে ফেরিঘাটে বাড়িমুখি মানুষদের চাপ রয়েছে। ভোর থেকে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে নানাভাবে ভেঙে ভেঙে শিমুলিয়া ফেরিঘাটে জড়ো হচ্ছেন মানুষ।

জানা যায়, লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই রাজধানী ঢাকা ও দক্ষিণবঙ্গের জেলা থেকে ছাড়ছেন মানুষ। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ থাকলেও ১৪টি ফেরি চলাচল করায় ফেরিতে উঠতে সমস্যা হচ্ছে না কারও। সবাই ফেরিতে পারাপার করছেন।

এদিকে ঘাট ও ঘাটের প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। চেকপোস্ট থেকে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে ঘাটে যাত্রীদের উপস্থিতি থাকলে যানবাহনের আধিক্য ছিল বেশি। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি।বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, শিমুলিয়া মোড়ে ও ঘাটের প্রবেশমুখে চেকপোস্ট রয়েছে। এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায়ও চেকপোস্ট বসানো হয়েছে। পণ্যবাহী গাড়ি চলাচল করছে। ঘাটেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.