Friday, August 14

স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৪৮) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-প্রেস সচিব জানান, গত ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন।

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দুবাইয়ের উদ্দেশে রওনা হন। রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাকালে তার সহধর্মিনী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লুকোমাজনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কিন্তু চলমান কোভিড-১৯ মহামারির কারণে সময়মতো তা করানো সম্ভব হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.