Monday, August 17

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন ত্রান নিয়ে ছুটছে দূর্গম পাহাড়ি এলাকায়

0

কাপ্তাইপ্রতিনিধি: করোনায় মানবিকতা এই স্লোগান ‍ধারণ করে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতা মূলক সংগঠন স্বপ্নবুনন – Dream Deviser রাঙ্গামাটি জেলা জুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

( হ্যান্ড স্যানিটিজার বিতারণ, সচেতনতা মূলক লিফলেট বিতরণ,মার্কস বিতরণ, ইফতার সামগ্রী বিতরন) এরই ধারাবাহিকতায় টিম স্বপ্নবুুনন বিলাইছড়ি ইউনিট কখনো নৌকায়, কখনো ধানের মাঠ পেরিয়ে, কখনো উঁচু পাহাড় ঘেষে কিংবা কখনো মেঠো পথ পাড়িয়ে খাদ্য উপহার ব্যাগ বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে টিম স্বপ্নবুনন এর বিলাইছড়ি শাখার স্বেচ্ছাসেবীরা। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এরা শুধুমাত্র কিছু অসহায় পরিবারে হাসি ফোটানোর জন্য। একদম নিঃস্বার্থভাবে।

বিলাইছড়ি ইউনিটের প্রধান সমন্বয়ক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করেন উক্ত সংগঠনের সদস্য মোঃ আবু হানিফ, মোঃ শহীদুল ইসলাম,মোঃ আব্দুল কাদের ও  মোঃ ইব্রাহিম। বিলাইছড়ির সাথে রাঙামাটি থেকে চলাচল পানি পথে। সে দুর্গম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে.।

এভাবেই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে পাহাড়ের স্বপ্নবুনিয়ান পরিবারের স্বপ্নবাজরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.