আগামীর ভবিষ্যৎ প্রজন্মরা একটি ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবী ছাত্র ছাত্রিদের মাঝে মোবাইল ট্যাবলেট উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের পৃষ্টপোষকতায় এবং জেলা পরিসংখ্যান অফিস, চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রামের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তন সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মোবাইল ট্যাবলেট বিতরন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম, পি এসব কথা বলেন। ।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আনিসুর রহমান এন ডি সি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাজী মুহাম্মদ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ ট্যাবলেট তুলে দেওয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করেন।
সময় ও যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে সময়োপযোগী, নির্ভুল তথ্য প্রদান এবং সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অবদান রাখার অভিপ্রায়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত ১৫-২১ জুন ২০০২২ সময়ে ট্যাবলেট ব্যবহার করে (Computer Assisted Personal Interviewing (CAPI)) পদ্ধতিতে প্রথম ডিজিটাল শুমারী পরিচালনা করে। ডিজিটাল শুমারির তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালনার নিমিত্ত জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর সার্বিক তথ্য সংগ্রহের কাজে ৩,৯৫,০০০(তিন লক্ষ পচানব্বই হাজার) ট্যাবলেট ব্যবহার করা হয়। বিবিএস কর্তৃক ভবিষ্যতে বিভিন্ন শুমারি ও জরিপ কার্যক্রমে ব্যবহারের নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক ট্যাবলেট সংরক্ষণপূর্বক অবশিষ্ট ২,০১,১৪৮টি ট্যাবলেট দেশের মেধাবী তরুন সমাজের মধ্যে তথ্য প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহাওে আগ্রহ গড়ে তোলার নিমিত্ত দেশের মাধ্যমিক বিদ্যঅলয় (সরকারী এবং এমপিওভুক্ত) ও সমমানের সরকারি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য উদ্যেগ গ্রহন করা হয়।
প্রকল্প দপ্তর কর্তৃক প্রদত্ত ট্যাবলেট বিতরন গাইডলাইন অনুযায়ী সকল সরকারী ও এমপিও ভুক্ত হাই স্কুল এবং সমমানের মাদ্রাসার ৯ম শ্রেনী হতে মেধাক্রম অনুযায়ী প্রথম ৩জন এবং ১০ম শ্রেণী হতে মেধাক্রম অনুযায়ী প্রথম ৯জন শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ ট্যাবলেট বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় জেলা পর্যায়ে জেলা পরিসংখ্যান অফিস, চট্টগ্রাম এবং জেলা প্রশাসক চট্টগ্রাম জেলায় ৬৬৯টি সরকারি ও এমপিওভুক্ত উচ্ছ বিদ্যালয়ের প্রায় ৮১২৮টি এবং ২৯০টি মাদ্রাসায় ১৭৪০টি ট্যাবলেট বিতরনের সিদ্ধান্ত গ্রহন করেন। পর্যায়ক্রমে সকল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে গঠিত ট্যাবলেট বিতরন কমিটি তালিকায় অন্তর্ভূক্ত মেধাবী শিক্ষার্থিদেও মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ট্যাবলেট বিতরন করবেন। মোবাইল ট্যাবলেট প্রাপ্ত সকল শিক্ষার্থীদের তথ্য Integrated Census Management System Software সংরক্ষিত থাকবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপপরিচালক চট্টগ্রাম জেলা পরিসংখ্যান অফিস, জেলা শিক্ষা অফিসার এবং নির্বাহী প্রকোশলী, এলজিইডি, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।