Wednesday, September 16

স্মিথ বলেছিলেন ‘বাজে’ উইকেট; আইসিসি বলল ‘নিম্নমানের’

0

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের সমালোচনা করায় ৫ লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবলাকে। হজম করতে হয়েছে সতর্কবার্তা।

চলতি অ্যাশেজের বক্সিং ডে টেস্টে মেলবোর্নের উইকেট নিয়ে কড়া মন্তব্য করেছিলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। তাকে অবশ্য কোনো শাস্তি ভোগ করতে হয়নি। আইসিসি এবার এক কাঠি এগিয়ে এমজিসির উইকেটকে ‘নিম্নমানের’ হিসেবে ঘোষণা করল!
সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের ডাবল সেঞ্চুরি আর অজি অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ড্র হয়েছিল অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। টেস্টের দুই ইনিংসে অস্ট্রেলিয়া করে ৩২৭ ও ৪ উইকেটে ২৬৩ রান। একমাত্র ইনিংসে ইংল্যান্ড তুলে ৪৯১। ম্যাচ শেষে দুই দলের অধিনায়কই উইকেট নিয়ে ক্ষুব্ধ মন্তব্য করেন। এই উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না।

এদিকে ম্যাচ রিপোর্টে আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে লিখেছেন, ‘পিচের বাউন্স ছিল মাঝারি। তবে গতি ছিল মন্থর, ম্যাচ যত এগিয়েছে, আরও মন্থর হয়েছে।

পাঁচদিনে উইকেটের আচরণ বদলায়নি, প্রকৃতিগতভাবে ক্ষয়ও হয়নি। এজন্যই ব্যাটে-বলে লড়াইয়ের সমতার সুযোগ দেয়নি পিচ। ব্যাটসম্যানদেরও খুব বেশি সহায়তা করেনি, বোলারদেরও উইকেট নেওয়ার যথেষ্ট সুযোগ দেয়নি। ‘
এই প্রথমবার অস্ট্রেলিয়ার কোনো আন্তর্জাতিক মাঠের উইকেটকে ‘নিম্নমানের’ হিসেবে চিহ্নিত করল আইসিসি। গত নভেম্বরে মেয়েদের অ্যাশেজের নর্থ সিডনি ওভালের উইকেটকে ‘গড়পড়তা মানের নীচে’ হিসেবে চিহ্ণিত করেছিল আইসিসি। এই রায়ের ফলে এমজিসির উইকেট ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছে। ৫ বছর সময়ের মধ্যে কোনো ভেন্যু ৫ ডিমেরিন্ট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হবে। ১০ পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা দুই বছরের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.