Wednesday, September 23

সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ লেগুনা- ডিএমপি

0

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীতে কোনো সড়কে লেগুনা চলতে পারবে না। কারণ লেগুনার কারণে সড়কে সবচেয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সড়কে দুর্ঘটনার অন্যতম কারণও এই লেগুনা।

তবে শহরের উপকণ্ঠের এলাকা গুলোতে লেগুনা চালানো যাবে বলে জানান তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাসব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, লেগুনার কোনো রুট পারমিট নেই। রাজধানীতে এতদিন যারা লেগুনা চালিয়েছে, তারা অবৈধভাবে তা চালিয়েছে।
তবে কুড়িল পেরিয়ে ৩০০ ফুট সড়ক বা বসিলার মতো শহরের উপকণ্ঠের এলাকাতে লেগুনা চালানো যাবে বলে জানান আছাদুজ্জামান মিয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.