Thursday, November 5

সড়কে যান চলাচল বন্ধ, জনদর্ভোগ বেড়েছে: মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী

0

চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও তিন তিনবার নির্বাচিত সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ষোলশহর চশমা হিলের বাসায় পৌছছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার বিকেল ৪টা ০৫ মিনিটের সময় প্রধানমন্ত্রীর গাড়ীবহর মরহুম মহিউদ্দিন চৌধুরীর বাসায় পৌছেন।

সদ্য প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারকে শান্তনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসায় যান। মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেলসহ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এদিকে মহিউদ্দিনের চশমাহিলের বাসায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃংখলা বাহিনী। এ কারণে এলাকার দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে নগরীর আগ্রাবাদ থেকে ষোলশহর দুই নম্বার গেইট এলাকা পর্যন্ত এশিয়ান হাইওয়ে সড়কের দুইপার্শ্বে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও অন্যন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকে অবস্থান নেয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। দুপুর থেকে যানবাহন না পেয়ে পায়ে হেটে লোকজন যাতায়েত করতে দেখা গেছে।

দুর্ভোগে পড়া লোকজন জানান, দুপুর থেকে পুলিশ নগরীর দেওয়ান হাট থেকে মুরাদপুর পর্যন্ত সড়ক এবং টাইগারপাস আমবাগান, কদমতলী, জাকির হোসেন সড়ক, ওআর নিজাম রোড, ষোলশহর বায়োজিদ সড়কসহ আশেপাশের কোন সড়কে ছোটবড় কোন যানবাহন রাস্তায় চলচলা করতে দিচ্ছে না। এমনকি রিক্সা পর্যন্ত বন্ধ রয়েছে। কোন দোকানপাট খুলতে দেয়নি।

সূত্র: পাঠক.নিউজ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.