Tuesday, September 1

সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত, হাসপাতালে ভর্তি

0

সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন। শনিবার সকালে বগুড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই খুরশীদ আলমকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বগুড়া চারমাথা এলাকা থেকে গাড়ি নিয়ে শহরের ম ম ইন হোটেলের দিকে যাচ্ছিলেন খুরশীদ আলম। এ সময় একটি বাস তার গাড়িকে ধাক্কা দিলে তিনি আহত হন।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এই গুণী কণ্ঠশিল্পীর জন্ম ১৯৪৬ সালে। তার বেড়ে ওঠা পুরান ঢাকার আলাউদ্দীন রোড এলাকায়। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার বড় খুরশীদ আলম। তার বাবা এ এফ তসলিমউদ্দিন। ছোটবেলা থেকেই খুরশীদ আলমের সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল।

খুরশীদ আলমের গাওয়া অনেক গান রয়েছে জনপ্রিয়তার তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা’, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি না…’, বন্দি পাখির মতো মনটা কেদে মরে’ ইত্যাদি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.