Thursday, August 6

সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত

0

ঢাকা- ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত বাস পেছন থেকে ধাক্কা দিলে মাওয়াগামী মোটরসাইকেলটি দুমড়ে মুচরে যায়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- বরিশাল রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার শিশু কন্যা মারিহা মাহি (১০)।

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.