সড়ক দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

0

কুড়িগ্রামে ট্রাকের নিচে ঢুকে গিয়ে মোটরসাইকেল আরোহী সাদমান সাদিক (১৬) ও হিমু (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিমপাড়ের কাছে ঠ্যানারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিক কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং হিমু কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী। সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। হিমু ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, সাদিক ও হিমু দুই বন্ধু। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রাম শহর থেকে ধরলা ব্রিজপাড়ের উদ্দেশ্যে রওনা হয় তারা। ব্রিজের পশ্চিমপাড় ঠ্যানারিপাড়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা ট্রাকের ভেতর থেকে দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়। কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত্যু ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী হিমুকে গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাত ১১টায় হিমুর মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.