Saturday, September 12

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী দম্পতির

0

শরীয়তপুর সদর উপজেলায় ভেক্যু মেশিন বহনকারী লরির চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শরীয়তপুর-মাদারীপুর সড়কের কাশিপুর হিন্দুপাড়া নামক স্থানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইতালি প্রবাসী সদর উপজেলার চরসোনামুখী গ্রামের মিঠুন মণ্ডল (৩৬) ও তার স্ত্রী নন্দিতা রানী মণ্ডল (৩০)। দুই বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী মিঠুন মনণ্ডল ইতালি চলে যান। প্রবাসে থেকে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করেন। গত দুদিন আগে ইতালি থেকে দেশে আসেন মিঠুন।

পালং মডেল থানার উপ-পরিদর্শক মো. আতিয়ার রহমান বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মিঠুন মণ্ডল তার স্ত্রী নন্দিতা রানীকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে করে মাদারীপুর যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি কাশিপুর হিন্দুপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভেক্যু মেশিন বহনকারী একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
উপ-পরিদর্শক মো. আতিয়ার আরও জানান, ঘটনার পর পরেই লরির চালক পালিয়ে যায়। তবে লরিটিকে জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.