Friday, August 21

সড়ক পরিবহন আইন ২০১৮ বাতিল পূর্বক শ্রমিক জনবান্ধব ও আন্দোলন সমাবেশ অনুষ্ঠিত

0

ইব্রাহিম হোসেন রাকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে অলংকার মোড়ে ১৮ই নভেম্বর সোমবার বিকেলে ফাঁসির বিধান সম্বলিত ও ফাইন সর্বস্ব পরিবহন শ্রমিক স্বার্থবিরোধী সড়ক পরিবহন শ্রমিক আইন ২০১৮ বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-বি-১৮৬৪) চট্টগ্রাম-সিলেট পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে এক সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম-সিলেট কমিটির সভাপতি মোহাম্মদ ছিদ্দিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, চট্টগ্রাম-শুভপুর-মুহুরী প্রজেক্ট বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম, মো: ইয়াছিন সিরাজী, হাসান মারুফ রুমী, মো: ফয়েজুল শরীফ, মো: আবদুল মালেক, মুহাম্মদ ইলিয়াছ। উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলশী থানার আহবায়ক কমিটির সভাপতি এম এম ইসলাম রানা, সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক পিয়ার মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, বেলাল উদ্দিন, নূরনবি, মোহাম্মদ ইউসুফ, মোঃ লিটন হোসেন, মোঃ সুমন, নিরব, সারজু, মোঃ সানোয়ার প্রমুখ।
বক্তাগণ বলেন, নতুন আইনের মাধ্যমে সকল পরিবহন শ্রমিকদের ফাঁসির আসামীতে পরিণত করার সাথে সাথে সাধারণ মানুষের মুখোমুখি করা হয়েছে। শ্রমিকদের জনবিরোধী ভিলেন হিসেবে খাড়া করা হয়েছে। পুরো সড়ক আইনের ৮০ ভাগই হলো জেল জরিমানার বিধান রেখে রচিত হয়েছে। বক্তাগণ আরো বলেন, রাস্তায় প্রতিদিন নতুন নতুন গাড়ী নামছে কিন্তু সে অনুপাতে রাস্তা বাড়ছে না। এ আইনে পরিবহন শ্রমিকদের কোন স্বার্থই রক্ষিত হয়নি। অথচ কৃষক-শ্রমিকের উৎপাদিত আমদানি রপ্তানি পন্য পরিবহনের মাধ্যমে শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা চালু রাখছে। সভায় সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে শ্রমিক জনবান্ধব সড়ক পরিবহন আইন প্রণয়ণের দাবী জানানো হয়। অন্যথা ধর্মঘট সহ যেকোন চূড়ান্ত কর্মসূচী গ্রহণে শ্রমিকেরা বাধ্য হবে বলে সভায় বক্তাগণ বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.