Sunday, September 20

হকিতে মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় বাংলাদেশের

0

এশিয়ান গেমস হকিতে টানা দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ০-৭ গোলে হারল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়ে মিশন শুরু করেছিল ইমান গোবিনাথন কৃষ্ণমুর্তির শিষ্যরা। পরের ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৬-১ গোলের বড় জয়। কিন্তু তৃতীয় ম্যাচে এসে এবার বড় ব্যবধানে পরাজয়।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে হকির পরাশক্তি মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ হকি দল। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ৩টি করে গোল করে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মালয়েশিয়া। শেষ কোয়ার্টারে আরও এক গোল করে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া হকি দল।

বাংলাদেশ চতুর্থ ম্যাচ রবিবার থাইল্যান্ডের বিপক্ষে আর মঙ্গলবার পঞ্চম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.