Friday, July 31

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি

0

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। শনিবার সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানে ফুসফুসের পরীক্ষায় অবশ্য গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। 
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না।

কলকাতায় সেরা বাঙালি অ্যাওয়ার্ড নিতে এবং মেয়ে হুমায়রাকে চোখের ডাক্তার দেখিয়ে গত বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরেছেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি। শুক্রবার চট্টগ্রামে ক্যাম্প করতে টাইগাররা সেখানে গেলেও ঢাকায় থাকছেন ম্যাশ। তার সাথে আরও কয়েক ক্রিকেটার প্রাথমিক স্কোয়াডে থাকলেও চট্টগ্রাম পর্বে অংশ নিচ্ছেন না।

মূলত টেস্ট দলের বাইরে থাকা মাশরাফি চট্টগ্রামের লাল বলের অনুশীলন করবেন না।

সেখানে অনুষ্ঠিত তিন দিনের অনুশীলন ম্যাচটিও খেলবেন না তিনি। ঢাকায় সাদা বলে একাই অনুশীলন চালিয়ে যাবেন মাশরাফি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.