Sunday, August 23

হতদরিদ্রদের মাঝে ভিপি আব্দুল আজিজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

0

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে কর্মহীন শ্রমজীবী ও নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ভিপি আব্দুল আজিজ। বেলা সাড়ে ১১টায় শহরের তালপুকুর সংলগ্ন তার কার্যালয় থেকে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের নিত্য প্রযোজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।

এছাড়াও তালপুকুর মহল্লায়র বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়। এসময় পাবনা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস. এস. ব্রহ্মাচর , সহ-সভাপতি আবদুর জাফর, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি ও হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশ, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এমডি সাজ্জাদ হোসেন বাপ্পি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, মেহেদি মামুন উপস্থিত ছিলেন।
এছাড়াও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.