
কাপ্তাই উপজেলা ছাত্রলীগ-যুবলীগ টায়ার জ্বালিয়ে রহতাল
কবির হোসেন, কাপ্তাইঃ রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চাকমা হত্যা এবং বিলাইছড়ি উপজেলা আ’লীগসহ-সভাপতি রাসেল মারর্মাকে মারত্মকভাবে জখম ও পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্বার উদ্বার এর প্রতিবাদে বৃহস্পতিবারভোর হতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়।
ছাত্রলীগ ও যুবলীগের উপজেলা নেতৃবৃন্দ এ সময় টায়ার জ্বালিয়ে এ নির্মম হত্যার তীব্রপ্রতিবাদ জানান। হরতালের ফলে সকল ধরনের যানচলাচল বন্ধ থাকে।
কাপ্ত্রাই, লগগেইট, শীলছড়ি, চিৎমরম, বড়ইছড়ি, বারঘোনা বিভিন্নস্থানে ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ হরতাল পালন করে। ছাত্রলীগের রহতালে এ সময় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দও যোগদেয়।
ছাত্রলীগ সভাপতি এ নুর উদ্দিন সুমন ও সম্পাদক এম আর লিমন বলেন, দু’উপজেলায় আ’লীগ নেতাকে হত্যা ও যখম করায় এবং পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্বারের প্রতিবাদে এ রহতাল পালন করা হয়।
এসময় উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন সম্পাদক তানভীর আহমেদ ওজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সম্পাদক থোয়াইচিং মং মারমাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পিকেটিং করে।