Thursday, September 3

হবিগঞ্জে প্রেমিককে গাছে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ, আটক ৩

0

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতী উদ্যানে প্রেমিককে গাছে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ করেছে একদল বখাটে যুবক। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করে বনরক্ষীরা। আর ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে মেয়েটির প্রেমিক। বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাজমুল হক।

আটকরা হলেন চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া (২৪), রহমতাবাদ ষাড়ের কোনা গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মানিক মিয়া (৩০) ও নরপতি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে হারিছ মিয়া (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাসিন্দা ১০ শ্রেণি পড়ুয়া এক ছাত্রী তার প্রেমিক সাকিমুল হাসান সাকিবের সঙ্গে সাতছড়ি জাতীয় উদ্যানে বেড়াতে যায়। এ সময় বনের মধ্যে থাকা ৬ যুবক সাকিবকে গাছের সঙ্গে বেঁধে মেয়েটিকে গণধর্ষণ করে। কিশোরীর চিৎকারে বনরক্ষীরা এসে তিনজনকে আটক করেন। পরে মেয়েটিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিবের খোঁজ পাওয়া যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাজমুল হক জানান, সাকিবকে গাছের সঙ্গে বেঁধে ৫ যুবক মিলে মেয়েটিকে গণধর্ষণ করে। পরে ছেলেটির মোবাইল রেখে তাকে বাসে উঠিয়ে দেয় নির্যাতনকারীরা। জড়িত তিনজকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত। সে পুলিশ হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার তাকে হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.