Monday, August 17

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল, সিটি নির্বাচন স্থগিতের আবেদন

0

সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনে ৩০ জানুয়ারি নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ভোটগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করার জন্য আর্জি জানানো হয়।

বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অশোক কুমার ঘোষ এ রিট দায়ের করেন। এর আগে রবিবার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।

গত ১৪ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালত বলেছেন, সামনে এস এস সি পরীক্ষা, তাই নির্বাচন পেছানোর সুযোগ নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.