Thursday, September 10

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি: ৬১ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত

0

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের ১৫ জন কর্মকর্তা ও ৪৬ জন ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আইজীবীরা বলেছেন, এখন এ মামলা চলতে আর কোনো বাধা নেই।

দুদকের পক্ষ থেকে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আইনজীবী ফিদা এম কামাল আসামিদের পক্ষে শুনানি করেন।পরে এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ ব্যাপারে জারি করা রুল নিষ্পত্তি করতে বলেন। এ রুলের নিষ্পত্তি করতে হবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে। এখন এ মামলার কার্যক্রম চালাতে আর কোনো বাধা নেই।

সুনামগঞ্জের বোরো ফসলের ক্ষতির পর দুদকের সহকারী পরিচালক ফারুক আহমদ বাদী হয়ে বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় গত ২ জুলাই মামলাটি করেন।

বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মামলার আসামি বাচ্চু মিয়া। দুদকের করা মামলায় পাউবোর ১৫ জন ছাড়াও সুনামগঞ্জের ১৩ জন, ঢাকার নয়জন, সিলেটের ছয়জন, কুমিল্লার তিনজন, চট্টগ্রাম, মৌলভীবাজার ও সাতক্ষীরার দু’জন করে এবং টাঙ্গাইল, ফরিদপুর, পটুয়াখালী, খুলনা, ময়মনসিংহ, হবিগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে ঠিকাদারকে আসামি করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.