Saturday, September 12

হাজী আব্দুল ওয়াহাবের ইন্তেকালে আল্লামা শাহ আহমদ শফীর শোক

0

পাকিস্তান তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি হাজী আব্দুল ওহাব সাহেব এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমিরে মুহতারাম, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সম্মানিত মহাপরিচালক, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দামাত বারাকাতুহুম।

হাজী আব্দুল ওহাব রহ. আজ ১৮ ই নভেম্বর রোজ রবিবার পাকিস্তানের রায়বেন্ডে ফজর নামাযের পর ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শায়খুল ইসলাম শোক বাণীতে বলেন, হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহ. আমৃত্যু দাওয়াতে তাবলীগের সাথে জড়িত ছিলেন। তিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ. এর সাথে কাজ করেছেন। তাঁর ইন্তেকালের পর শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া রহ., মাওলানা ইউসুফ কান্ধলভী রহ. ও মাওলানা মুফতি এনামুল হাসান রহ. এর সাথেও তিনি দাওয়াতের কাজ করেছেন এবং সারা বিশ্বে এই কাজকে ছড়িয়ে দিয়েছেন।
তিনি পাকিস্তানে বসবাস করলেও মূলত তার জন্ম ভারতের উত্তর প্রদেশ সাহারানপুরে। দেশ বিভক্তির পর তিনি স্বপরিবারে পাকিস্তান চলে যান। এই মহতি কাজই ছিলো তাঁর জীবনের একমাত্র লক্ষ্য।

শায়খুল ইসলাম তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেছেন, আল্লাহ তা’আলা তাঁর পরিবার পরিজনদের ছবরে জামীল দান করুন। যিন্দেগীর আমল এবং দাওয়াতী মেহনতগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় স্থান দিন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.